বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফের নতুন কমিটি, সভাপতি শরিফুল সম্পাদক মোনাফ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফের নতুন কমিটি, সভাপতি শরিফুল সম্পাদক মোনাফ
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফের নতুন কমিটি, সভাপতি শরিফুল সম্পাদক মোনাফ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডাব্লিউএফ)-এর নতুন থানা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বস্ত্র ব্যবসায়ী শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির বিশেষ কার্যনির্বাহী সভায় উপস্থিত দায়িত্বশীলদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আইবিডাব্লিউএফের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জিএম হাবিবুল্লাহ।

এ সময় সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্য এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসা পরিচালনায় সততা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি মুহাম্মদ জামাল হোসাইন। তিনি বলেন, ইসলাম ব্যবসাকে উৎসাহিত করেছে এবং বৈধ ব্যবসাকে হালাল ঘোষণা করেছে। একই সঙ্গে সুদকে হারাম করা হয়েছে। ফলে ব্যবসায়ীদের উচিত নৈতিকতা ও সততার সঙ্গে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা।

তিনি আরও বলেন, শুধু ব্যবসায়িক সফলতা অর্জন করাই নয়, সমাজের প্রতি ব্যবসায়ীদেরও দায়িত্ব রয়েছে। ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ রয়েছে। সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে ব্যবসা পরিচালনা করা হলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি সামগ্রিক সমাজ ও অর্থনীতিও উপকৃত হবে।

সভায় নবগঠিত কমিটির নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের কল্যাণ এবং সামাজিক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফের নতুন কমিটি, সভাপতি শরিফুল সম্পাদক মোনাফ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ