নারায়ণগঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ ও সম্মান জানাতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে জীবনের অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, বর্তমানের কৃতী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সফলতা কামনা করা হয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন