রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত একটি প্রতিনিধি সভা চলাকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার তিন নেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন।
আটক নেতারা হলেন—নারায়ণগঞ্জ মহানগর জাসদের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান এবং নারায়ণগঞ্জ জেলা জাসদের সহসভাপতি মো. সৈয়দ হোসেন।
জাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া তিন নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতারা ঢাকায় যান। সভা চলার সময় পুলিশ সেখানে গিয়ে ওই তিন নেতাকে আটক করে।
তবে তাদের আটকের কারণ বা তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন