জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে দলটির নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরও নিজেদের কর্মকাণ্ড পর্যালোচনা করে ধান্দাবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার দাপট থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফজলুর রহমান। দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে ফজলুর রহমান বলেন, ‘সাপকেও বিশ্বাস করতে পারেন, কিন্তু একটা সাপ আর একটা জামায়াত যদি সামনে এসে পড়ে—তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন, তারপর সাপের দিকে তাকাবেন।’
বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মীদের নিজেদের কর্মকাণ্ড নিয়েও সতর্ক হওয়ার আহ্বান জানান। তাঁর ভাষ্য, দলের ভেতরে ধান্দাবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার দাপটের রাজনীতি বন্ধ করতে হবে।
ফজলুর রহমান বলেন, গত দুই বছরে দলের কিছু ভুল হয়েছে। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে তা সংশোধন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। সমাবেশটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন