বি পি নিউজ ২৪

ফতুল্লায় আওয়ামী লীগের নেতা ফিরোজ মিয়া গ্রে'প্তার

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় আওয়ামী লীগের নেতা ফিরোজ মিয়া গ্রে'প্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ মিয়া আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদসংলগ্ন তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ফিরোজ মিয়া কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠজন। তাদের মধ্যে মামাতো-ফুফাতো ভাইয়ের সম্পর্ক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফিরোজ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগের নেতা ফিরোজ মিয়া গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ মিয়া ওরফে ফিরোজ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজ মিয়া আলীগঞ্জ এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদসংলগ্ন তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ফিরোজ মিয়া কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠজন। তাদের মধ্যে মামাতো-ফুফাতো ভাইয়ের সম্পর্ক রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ফিরোজ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ