সোনারগাঁয়ে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালুর দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। হাফ ভাড়া কার্যকর না হলে আগামী রোববার থেকে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তার ঢাকাগামী লেনে অবস্থান নেন কলেজটির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। প্রায় আধাঘণ্টা ধরে তারা মহাসড়কে অবস্থান করে হাফ ভাড়া চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে বাস মালিকদের রোববারের মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, রোববারের মধ্যে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সোনারগাঁয়ের সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মহাসড়কে অবস্থানসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ভাড়া ৫৫ টাকা নয়, তা আরও কমিয়ে হাফপাস হিসেবে ৪০ টাকা নির্ধারণ করতে হবে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানি বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবহন মালিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা করা হয়।
ওই সভায় মোগরাপাড়া থেকে গুলিস্তান রুটে দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসে শিক্ষার্থীদের ভাড়া ৫৫ টাকা এবং সাধারণ যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা ওই সিদ্ধান্ত মেনে না নিয়ে হাফপাস ভাড়া ৪০ টাকা করার দাবি জানিয়ে আসছেন।
এদিকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে অবগত নন। সকালে উপজেলা প্রশাসনের সভায় তিনি উপস্থিত ছিলেন, তবে কেউ তাকে আন্দোলনের বিষয়টি জানাননি। তিনি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন