‘বিএনপি ব্যর্থ হলে আরেকটি এক-এগারো সৃষ্টি হবে’, নারায়ণগঞ্জে রাশেদ খান
বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে দেশে আবারও এক-এগারোর মতো রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। একই সঙ্গে রাষ্ট্র পুনর্গঠন ও দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খান।
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার ব্যর্থ হলে দেশে আরেকটি এক-এগারোর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে জামায়াত ক্ষমতায় আসবে—এমন স্বপ্ন না দেখারও আহ্বান জানান তিনি।
রাশেদ খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় সফল হবেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। দেশের জনগণও প্রধানমন্ত্রীর পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় রাষ্ট্র পুনর্গঠনের কাজে বিএনপি সরকারকে সহযোগিতা করতে বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক দলগুলোর অবস্থানের পরিবর্তন নিয়েও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, নির্বাচনের আগে যারা ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ নিয়ে কটাক্ষ করেছিলেন, তাঁদের দলের নেতাকর্মীরাই এখন এলাকায় এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য ছুটছেন। আবার সরকারে গেলে কোনো ধরনের সুযোগ-সুবিধা নেবেন না বলে যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁদের কেউ কেউ এখন সংসদে গাড়ি, অফিস ও প্লটসহ বিভিন্ন সুবিধা চাইছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে রাশেদ খান বলেন, তাঁরা সব সময় জনগণের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশকে ব্যর্থ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
আধিপত্যবাদবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, বাংলাদেশের আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে বিএনপি ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশকে নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে রাশেদ খান বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বুঝে কিংবা না বুঝে কেউ ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে জনগণ তা ক্ষমা করবে না।
রাষ্ট্র পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি ও বিরোধী দল—উভয় পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে সরকারকে সহযোগিতা করার বিকল্প নেই বলে জানান রাশেদ খান।
এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরিফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন