বি পি নিউজ ২৪

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেপ্তার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেপ্তার

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেপ্তার

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে শ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুল ইসলাম খোকন ওরফে খোকন প্রধান (৪৫)। সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার দাপা বেপারীপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। অভিযানের সময় খোকনকে গ্রেপ্তার করা হয়।

খোকন দাপা বেপারীপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতেও তাঁর পদ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রমিক আন্দোলনে শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় আওয়ামী লীগ নেতা খোকন প্রধান গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ