বি পি নিউজ ২৪

শ্রমিকদের চিকিৎসায় নারায়ণগঞ্জে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রমিকদের চিকিৎসায় নারায়ণগঞ্জে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

নারায়ণগঞ্জসহ ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার হাসপাতাল করবে সরকার

শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। প্রাথমিক পরিকল্পনায় থাকা এলাকাগুলোর মধ্যে নারায়ণগঞ্জও রয়েছে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রাখা হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রস্তাবিত হাসপাতালগুলো নির্মাণের জন্য প্রাথমিকভাবে ছয়টি শিল্পাঞ্চল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম। প্রতিটি হাসপাতালে ১০০টি শয্যা রাখার পরিকল্পনা রয়েছে।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারগুলোর একটি। সে লক্ষ্যেই শিল্পাঞ্চলগুলোতে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর পরিকল্পনা ও নামকরণেও শ্রমিকদের চিকিৎসার বিষয়টি প্রাধান্য পাবে।

স্বাস্থ্য ও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে জ্বালানি, শিল্প ও স্বাস্থ্য খাতে বিভিন্ন সংকট তৈরি হয়েছে। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়েছে। এতে শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি চিকিৎসাব্যবস্থাও দুর্বল হয়েছে।

তিনি আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও আগের অগ্রগতি ধরে রাখা যায়নি। এর ফলে উন্নত চিকিৎসার জন্য অনেক বাংলাদেশিকে দেশের বাইরে যেতে হচ্ছে।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা দায়িত্ব। শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সেই দায়িত্ব পালনের অংশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসায় নারায়ণগঞ্জে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ