বি পি নিউজ ২৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে এমপি আল আমিন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে এমপি আল আমিন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে এমপি আল আমিন

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। পরিদর্শনকালে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে অবগত হন।

মাদ্রাসাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং শিক্ষার্থীদের জন্য সবার কাছে দোয়া চান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শনে এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ