সেলিম ওসমানকে খুঁজতে ফতুল্লায় পোশাক কারখানায় ডিবির অভিযান
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের অবস্থান শনাক্ত করতে ফতুল্লায় তাঁর মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ নামের কারখানাটিতে অভিযান পরিচালনা করা হলেও সেখানে তাঁকে পাওয়া যায়নি।
কারখানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে আসেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান।
ওই কর্মকর্তা জানান, আনসার সদস্যরা তাঁদের বলেন, কারখানার ছুটি হয়ে যাওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই শ্রমিকেরা চলে গেছেন। ভেতরে তখন আর কেউ ছিলেন না। কিছুক্ষণ অপেক্ষা করে পরে সেখান থেকে চলে যান ডিবি সদস্যরা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান। তিনি জানান, কয়েক দিন ধরেই আলোচনা ছিল, সেলিম ওসমান ফতুল্লায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে মাঝেমধ্যে আসেন। বৃহস্পতিবার তিনি সেখানে এসেছেন—এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। তবে তাঁকে পাওয়া যায়নি।
হাসিনুজ্জামান আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তাঁর অবস্থান নিশ্চিত করা সম্ভব হলেই গ্রেপ্তার করা হবে।
একাধিক সূত্রের বরাতে জানা গেছে, এর আগেও ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লা থানা-পুলিশ অভিযান চালিয়েছিল। সেবারও তাঁকে পাওয়া যায়নি।
সেলিম ওসমান নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য। তাঁর বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য হন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাঁদের সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। শামীম ওসমান এবং তাঁর স্ত্রী-সন্তানরা দেশ ছাড়তে সক্ষম হলেও সেলিম ওসমান এখনো বাংলাদেশে রয়েছেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনার সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন বলেন, সেলিম ওসমান ফতুল্লায় তাঁর কারখানা পরিচালনা করছেন এবং সেখানে এসে তদারকিও করেন। তাঁর এ বক্তব্যের পর সেলিম ওসমানের অবস্থান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন