স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ বছরের শিশু আয়মানকে প্রায় ২ ঘণ্টা পর পানির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার পর নিখোঁজ হওয়ার পর এলাকাজুড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আয়মানের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রির চর এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ বছরের শিশু আয়মানকে প্রায় ২ ঘণ্টা পর পানির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার পর নিখোঁজ হওয়ার পর এলাকাজুড়ে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আয়মানের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন