বি পি নিউজ ২৪

বন্দরে খেলতে গিয়ে ধ'র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, অভিযুক্ত পলাতক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে খেলতে গিয়ে ধ'র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, অভিযুক্ত পলাতক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উঠানে খেলাধুলার সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিপীড়নের শিকার হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ইউসুফ নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যিনি স্থানীয়ভাবে ভুক্তভোগীদের প্রতিবেশী।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে শিশুটির নানী বাড়িতে ফিরে তাকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

বন্দরে খেলতে গিয়ে ধ'র্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, অভিযুক্ত পলাতক

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উঠানে খেলাধুলার সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিপীড়নের শিকার হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় অভিযুক্তের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির নানী বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় ইউসুফ নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যিনি স্থানীয়ভাবে ভুক্তভোগীদের প্রতিবেশী।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় অভিযুক্ত তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে শিশুটির নানী বাড়িতে ফিরে তাকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ