অন্যায় করলে বিএনপির নেতাকর্মীরাও ছাড় পাবেন না: মামুন মাহমুদ
দলের পরিচয় ব্যবহার করে কেউ অন্যায়-অবিচার করলে তাঁকেও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে কাউকে নির্যাতন করার অভিযোগ উঠলে দলীয় পরিচয়ের কারণে তাঁকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে অনুষ্ঠিত এ সভার আয়োজন করা হয় ‘হাজীগঞ্জ আদর্শ গ্রাম মৃত ব্যক্তিদের গোসলঘর’ নির্মাণ উপলক্ষে। ফতুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. পারভেজ মিয়া উদ্যোগটি বাস্তবায়ন করেন।
মামুন মাহমুদ বলেন, বিরোধী দলে থাকা অবস্থায় তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন এক রকম ছিল; বর্তমানে সরকার পরিচালনার দায়িত্বে থাকায় মানুষের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। তাঁর ভাষায়, এখন তাঁদের রাজনীতির মূল লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করা।
সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, চাকরি ও ব্যবসার সুযোগ তৈরি এবং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার মতো উদ্যোগের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চান।
অতীতের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে জেলা বিএনপির আহ্বায়ক বলেন, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী তাঁরা শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করেছেন বলে দাবি করেন তিনি। নির্যাতনের শিকার হলেও সাধারণ মানুষকে জিম্মি করার পথে তাঁরা যাননি বলেও বক্তব্যে উল্লেখ করেন।
স্থানীয় পর্যায়ে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম প্রতিরোধে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান মামুন মাহমুদ। এসব সমস্যা মোকাবিলায় স্থানীয় নেতাদের পাশে থাকতে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
হাজীগঞ্জে মৃত ব্যক্তিদের গোসলের জন্য পৃথক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মৃত্যুর পরও প্রত্যেক মানুষের মর্যাদা রক্ষা করা প্রয়োজন। নারী ও পুরুষের সম্মান এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে শেষ গোসলের ব্যবস্থা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। এ সময় জেলা পরিষদ ও জেলা বিএনপির পক্ষ থেকেও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন