বি পি নিউজ ২৪

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হলেও ক্ষতিগ্রস্ত হবে না ১৭৭ জন শিক্ষার্থী: ডিসি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হলেও ক্ষতিগ্রস্ত হবে না ১৭৭ জন শিক্ষার্থী: ডিসি
ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা, প্রশ্নপত্র ও উত্তরপত্র সংরক্ষণ ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে বাংলা প্রথম পত্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি বলেন, এ ঘটনায় ১৭৭ জন শিক্ষার্থী জড়িত রয়েছে এবং বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড থেকে জানানো হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে তারা কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষা বোর্ড নির্ধারিত একটি প্রক্রিয়ার মাধ্যমে আশ্বাস দিয়েছে—এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের অবিচার হবে না। “পরীক্ষার্থীদের কোনো দোষ নেই, তাই তারা কোনোভাবেই ক্ষতির শিকার হবে না,”—যোগ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রসচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার পুরো সময়জুড়ে জেলার সব কেন্দ্রেই প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হলেও ক্ষতিগ্রস্ত হবে না ১৭৭ জন শিক্ষার্থী: ডিসি

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় কেন্দ্রগুলোর পরিবেশ, শৃঙ্খলা, প্রশ্নপত্র ও উত্তরপত্র সংরক্ষণ ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে বাংলা প্রথম পত্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি বলেন, এ ঘটনায় ১৭৭ জন শিক্ষার্থী জড়িত রয়েছে এবং বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। বোর্ড থেকে জানানো হয়েছে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে তারা কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষা বোর্ড নির্ধারিত একটি প্রক্রিয়ার মাধ্যমে আশ্বাস দিয়েছে—এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের অবিচার হবে না। “পরীক্ষার্থীদের কোনো দোষ নেই, তাই তারা কোনোভাবেই ক্ষতির শিকার হবে না,”—যোগ করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রসচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার পুরো সময়জুড়ে জেলার সব কেন্দ্রেই প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ