বি পি নিউজ ২৪

সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৫৩ শিক্ষার্থী পেল বৃত্তি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৫৩ শিক্ষার্থী পেল বৃত্তি

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। টেলেন্টপুলসহ মোট ১৫৩ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ১৫৩ শিক্ষার্থী পেল বৃত্তি

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। টেলেন্টপুলসহ মোট ১৫৩ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

শহরের ডিআইটি আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি তোফায়েল আহমেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ