বি পি নিউজ ২৪

কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নতুন এই নৌরুট চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্বীপ জেলা ভোলার যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কাঁচপুরে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী বলেন, ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করার লক্ষ্যে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলার সঙ্গে স্থলপথে যোগাযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় দীর্ঘদিন ধরেই নৌপথ মানুষের প্রধান ভরসা। স্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার আগ পর্যন্ত যাত্রী ও যানবাহন চলাচলের সুবিধার্থে এই ফেরি সার্ভিস চালু রাখা হবে।

এর আগে গত ২৭ আগস্ট কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। পরীক্ষামূলক চলাচলের কয়েক দিনের মধ্যেই যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাক পরিবহনে এ রুটে আগ্রহ বাড়তে থাকে।

বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামে দুটি ফেরি এই নৌপথে চলাচল করছে। কাঁচপুর থেকে ইলিশা কিংবা বিপরীত পথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লাগছে প্রায় আট ঘণ্টা।

নৌমন্ত্রী জানান, যাত্রী ও যানবাহনের সাড়া এবং প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই রুটে ফেরির সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়া যৌক্তিক রাখা, সেবার মান বাড়ানো এবং ফেরিঘাট এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। একই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতও আগের তুলনায় আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ