নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকসংক্রান্ত অপরাধে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ছয় মাস এবং সর্বনিম্ন দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে মাদক ব্যবহার, সংরক্ষণ ও সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, গুতিয়াব এলাকার মো. হোসেন মিয়া (২৪), কেন্দুয়ার মো. নাজমুল (২৬), গুতিয়াবের মো. আসাদ মিয়া (৪২), ভুলতার পাছাইখা এলাকার মো. কামরুল ইসলাম (২২), গোবিন্দপুরের মো. রাজু আহমেদ (১৯), দিগুলিয়া টেক এলাকার মো. মোশারফ হোসেন মশা (৩৫) এবং জামপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. আইয়ুব হোসেন বিপ্লবকে (২৬) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া দরিকান্দির মো. রবিউল (২৫), তারাব পৌরসভার গন্ধবপুর এলাকার মো. সাব্বির হোসেন (২৪), চারি তালুক এলাকার মো. কবির হোসেন (৪০) এবং গুতিয়াবের মো. সোরওয়ারদীকে (৪০) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. শুভ (২৪) ও মো. সবুজ (৩০) এবং চনপাড়ার মো. সাজ্জাদকে (২৫) চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে গুতিয়াব এলাকার মো. ফজর আলীকে (২৮) দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার ব্যক্তি, পরিবার ও সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই আইন প্রয়োগের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন