নারায়ণগঞ্জের বন্দর এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ ও র্যাব-১১। পৃথক এসব অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে বন্দর থানার বিভিন্ন এলাকায় পুলিশ ও র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, বিভিন্ন মামলার আসামি ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
অভিযানের সময় কদম রসুলের একরামপুর এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ সিয়াম (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। একইভাবে শান্তিনগর পায়রা চত্বর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ শাওন (৩৫) ও আকাশ (৩৩) নামে দুজনকে আটক করে পুলিশ।
এ ছাড়া ৬ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে মদনপুরের আন্দিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ শাকিব (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
বন্দর থানা পুলিশের তথ্যমতে, ইয়াবাসহ গ্রেফতার চারজনের কাছ থেকে সর্বমোট ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, বিশেষ অভিযানে আগের বিভিন্ন মামলায় ৩ জন, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ৪ জন এবং ফৌজদারি কার্যবিধি আইনে একজনকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানের ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় মাদক সেবনের অভিযোগে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বন্দর থানার মদনপুর ছোটবাগ এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব-১১। এ সময় ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ সাইফুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও র্যাব জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে বন্দর এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন