বি পি নিউজ ২৪

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিলেন আবুল কালাম

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিলেন আবুল কালাম

শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার মধ্য দিয়েই শিক্ষার প্রকৃত মানোন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদরাসার শিক্ষার মান বাড়ানো এবং প্রতিষ্ঠানটিকে জেলার অন্যতম মডেল মাদরাসায় রূপান্তরের লক্ষ্যেই এ সভার আয়োজন করা হয়।

আবুল কালাম বলেন, শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। পাঠদানের আগে শিক্ষকদের যথাযথ প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠানে আসা প্রয়োজন। তার মতে, পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষা মানুষকে অনুগত, শৃঙ্খলাবদ্ধ ও সংস্কৃতিবান হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আধুনিক বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে মাদরাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের জাগরণ ঘটাতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রায়হান কবিরের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া।

সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

এ ছাড়া আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) সাধারণ সম্পাদক ও মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী মঈন আহসান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মাদরাসার সহকারী অধ্যাপক মো. শাহজাহান এবং শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, রিফাত হোসেন ও মো. আব্দুল্লাহ।

মতবিনিময় সভায় মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও কাউন্সিলরের পক্ষ থেকে শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ঢাকার দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ও তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মতো শীর্ষ প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতির সঙ্গে সমন্বয় করা, পুরোনো ভবন সংস্কার ও সম্প্রসারণ, প্রবেশপথে গেট নির্মাণ, মসজিদ স্থাপন, আঙ্গিনা সম্প্রসারণ এবং নিরাপত্তা বেষ্টনী তৈরি।

পাশাপাশি সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপন, অভিভাবকদের জন্য অপেক্ষমাণ ছাউনি বা কক্ষ নির্মাণ, খোলা আঙ্গিনায় টালি বসানো, ছাত্রাবাস নির্মাণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রন্থাগার স্থাপনের দাবিও জানানো হয়।

সভায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসাকে মডেল মাদরাসায় উন্নীত করার পাশাপাশি জাতীয়করণের দাবিও উত্থাপন করা হয়। আমন্ত্রিত অতিথিরা এসব দাবির সঙ্গে একমত পোষণ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে লেখা দেয়ালিকা ‘সীরাজাম মুনীরা’ উন্মোচন করেন। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিলেন আবুল কালাম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ