অবৈধ অস্ত্র উদ্ধারে নারায়ণগঞ্জে বিশেষ অভিযান, তথ্যদাতার জন্য পুরস্কারের ঘোষণা
২০২৪ সালের আন্দোলনের সময় পুলিশ ও সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে নারায়ণগঞ্জজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। জেলার সাতটি থানা এলাকায় র্যাবের নেতৃত্বে এ অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অবৈধ অস্ত্রের অবস্থান বা ব্যবহার সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখার পাশাপাশি মূল্যবান তথ্য প্রদানকারীদের পুরস্কৃত করার কথাও জানিয়েছে বাহিনীটি।
র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সে অনুযায়ী র্যাব কাজ করছে।
ক্যাপ্টেন রওনক এরফান খান আরও বলেন, কোনো এলাকায় অবৈধ অস্ত্রের উপস্থিতি কিংবা অস্ত্র ব্যবহারের তথ্য থাকলে তা র্যাব-১১কে জানাতে পারেন সাধারণ মানুষ। তথ্যদাতার নাম-পরিচয় ও ঠিকানা গোপন রাখা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করলে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
এদিকে, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২ সেপ্টেম্বর এ বিষয়ে কথা বলেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ২০২৪ সালের আন্দোলনের সময় পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনী থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের দায়িত্ব র্যাবকে দেওয়া হয়েছে।
র্যাব মহাপরিচালক জানান, অস্ত্র উদ্ধারের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই অভিযান আরও জোরদার করা হবে। এ কাজে গণমাধ্যমের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।
তথ্য প্রদানকারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও র্যাবের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন