সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করেন জামপুর ইউনিয়নের সর্ব সাধারণ। মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সব শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর-আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সবাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক ব্যবসায়ীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।
উক্ত মানববন্ধনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলতান আল মামুন, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সদস্য মোঃ আল আমিন, জামপুর ইউনিয়ন জাসাস সভাপতি মোঃ আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকরাম আজাদ মিল্টন, ৫নং বিএনপি সভাপতি শরীফুজ্জামান শাহীন, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইয়ামিন মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমজাদ হোসেন আঃ লতিফ মেম্বার, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আমানুল্লাহ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সহ জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন