বি পি নিউজ ২৪

নতুন মা'মলায় আইভীকে গ্রে'প্তার না দেখানোর নির্দেশ দিলো হাইকোর্ট

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন মা'মলায় আইভীকে গ্রে'প্তার না দেখানোর নির্দেশ দিলো হাইকোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) হাইকোর্ট এ আদেশ দেন। আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। তবে পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। এ শোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত নতুন মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।

সর্বশেষ গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী রয়েছেন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নতুন মা'মলায় আইভীকে গ্রে'প্তার না দেখানোর নির্দেশ দিলো হাইকোর্ট

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ এপ্রিল) হাইকোর্ট এ আদেশ দেন। আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে হাইকোর্ট থেকে ১০টি মামলায় জামিন পেয়েছেন। তবে পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়। এ শোন অ্যারেস্টের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত নতুন মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দেন।

সর্বশেষ গত ১৩ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী রয়েছেন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ