বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ যুবদলের আনোয়ার ও মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ যুবদলের আনোয়ার ও মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ যুবদলের আনোয়ার ও মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের ওপর থেকে বহিষ্কারাদেশ তুলে নিয়েছে কেন্দ্রীয় যুবদল। দলীয় সিদ্ধান্তে তাদের প্রাথমিক সদস্যপদসহ আগের সব পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় যুবদল।

এ সিদ্ধান্তের ফলে আনোয়ার ও মাসুদ নিজ নিজ সাংগঠনিক পদে পুনর্বহাল হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ যুবদলের আনোয়ার ও মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ