ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা থাকার তথ্য পেয়েছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে ফতুল্লা মডেল থানার পুলিশের একটি দল ধর্মগঞ্জ এলাকার গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার আসমা বেগম সোনারগাঁ উপজেলার নয়াপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবু কালাম, মায়ের নাম সবুজা বেগম এবং স্বামীর নাম ইলিয়াস।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন