বি পি নিউজ ২৪

সাবেক মেয়র আইভির ৫ মামলার জামিন শুনানির সিদ্ধান্ত হবে ৩ মে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবেক মেয়র আইভির ৫ মামলার জামিন শুনানির সিদ্ধান্ত হবে ৩ মে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিনের বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করে।

পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এদিকে, ২৬ এপ্রিল পৃথক দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশও দিয়েছেন আদালত।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাবেক মেয়র আইভির ৫ মামলার জামিন শুনানির সিদ্ধান্ত হবে ৩ মে

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিনের বিষয়ে আগামী ৩ মে আদেশ দেবেন আপিল বিভাগ।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করে।

পরবর্তীতে ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় গত ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করে। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এদিকে, ২৬ এপ্রিল পৃথক দুটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোর নির্দেশও দিয়েছেন আদালত।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ