পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের শ্রমজীবী মানুষকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা ফেরদাউসুর রহমান, যিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই দিবসের তাৎপর্য প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ। তাই তাদের অধিকার সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জের সকল শ্রমিক ভাই-বোনের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন