বি পি নিউজ ২৪

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে যুবদলের মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে যুবদলের মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে যুবদলের মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে থানা যুবদল। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় একটি পুকুরে মাছের পোনা ছাড়া হয় এবং পুকুরপাড়ে গাছের চারা রোপণ করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পুকুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল এ উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আরমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সদস্যসচিব সাহেদ আহমেদ।

কর্মসূচিতে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার ও সাইফুল আলম সজিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ ও মাহফুজুর রহমান ফয়সাল কর্মসূচিতে অংশ নেন।

সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান মো. মিন্টু, রাশেদুল ইসলাম, সজল হোসেন ও খায়রুল ইসলাম মৃদুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে যুবদলের মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ