বি পি নিউজ ২৪

আড়াইহাজারে বিয়ে বাড়িতে খাবার দিতে দেরি, বর-কনেপক্ষের সং'ঘর্ষে আহত ১৫

প্রকাশ : ০২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আড়াইহাজারে বিয়ে বাড়িতে খাবার দিতে দেরি, বর-কনেপক্ষের সং'ঘর্ষে আহত ১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি এবং সংকটকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর খাবারের সংকট দেখা দেয়। কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় এই পরিস্থিতি তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে হামলা চালিয়ে নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে আহত করা হয়। আহতদের মধ্যে মকবুল, ফরহাদ, মোক্তার, আঞ্জুমান ও চন্দ্রবান আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০২ মে ২০২৬

আড়াইহাজারে বিয়ে বাড়িতে খাবার দিতে দেরি, বর-কনেপক্ষের সং'ঘর্ষে আহত ১৫

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি এবং সংকটকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল।

বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর খাবারের সংকট দেখা দেয়। কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় এই পরিস্থিতি তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এসময় চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে হামলা চালিয়ে নারী-শিশুসহ অন্তত ১৫ জনকে আহত করা হয়। আহতদের মধ্যে মকবুল, ফরহাদ, মোক্তার, আঞ্জুমান ও চন্দ্রবান আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, এ ঘটনায় বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ