বি পি নিউজ ২৪

ডিক্রীরচর মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিক্রীরচর মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিক্রীরচর মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জের ডিক্রীরচর বাইতুল কুরআন কওমী মাদ্রাসার  অভিভাবক সম্মেলন ও ২য় সাময়িক পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় মাদ্রাসার হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসার সহকারী শিক্ষক মাহফুজ ইকরামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম মুফতী মাহাদী বিন ইবরাহীম , নাযেমে তালিমাত (শিক্ষা সচিব) মাওলানা আবু তাহের ও সিনিয়র শিক্ষক মুফতি মনিরুজ্জামান দায়েমী। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সানাউল্লাহ ও মুহাম্মদ রাসেল সরদারসহ ছাত্র-শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ চরিত্র ও সুশৃঙ্খল জীবন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ সময় সন্তানদের পড়াশোনার প্রতি যত্নশীল হওয়া, নিয়মিত খোঁজখবর রাখা এবং মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডিক্রীরচর মাদ্রাসার অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ