বি পি নিউজ ২৪

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলের গণমিছিল

প্রকাশ : ০৩ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে গণসমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (২ মে) বিকেলে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে জোটের জেলা ও মহানগর নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে অযথা বিলম্ব করা হচ্ছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণার সামিল।

বক্তারা অভিযোগ করেন, সরকারের বক্তব্য ও কার্যক্রমের মধ্যে অসঙ্গতি রয়েছে। তারা বলেন, জনগণের সঙ্গে এমন দ্বিমুখী আচরণ মেনে নেওয়া হবে না।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ আর রক্তের রাজনীতি দেখতে চায় না। দ্রুত দাবি পূরণ না হলে রাজপথে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

পরে চাষাঢ়া থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট হয়ে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, মহানগর খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শাব্বীর আহমাদ, জেলা এনসিপির আহ্বায়ক যোবায়ের আহমেদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এনসিপি মহানগর আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে এনসিপি নেতা জাবেদ আলম, নিরব রায়হানসহ জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন।

সমাবেশ থেকে জানানো হয়, দাবি আদায়ে আগামী দিনে আরও বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৪ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে ১১ দলের গণমিছিল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ