নারায়ণগঞ্জ নগরীর মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় র্যাবের ওপর হামলার ঘটনার পরপরই রাতেই সাড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফতুল্লার পশ্চিম দেওভোগের নূর মসজিদ সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল। এ সময় অন্তত ১০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম প্রকাশ করা হয়নি।
র্যাব সূত্র জানায়, অভিযানে নূর মসজিদ এলাকার দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ মন গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, প্রায় ১০ লাখ টাকা, টাকা গণনার মেশিন, একটি ড্রোন এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে দুপুরে মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহের সময় বোয়ালিয়া খাল এলাকায় র্যাবের গোয়েন্দা দলের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে তিনজন র্যাব সদস্য আহত হন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেখানে অতিরিক্ত র্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করে অভিযান শুরু করা হয়।
র্যাব কর্মকর্তা নাঈম উল হক জানান, ওই এলাকায় রাসেল ও রাশেদ নামের দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাদের সহযোগী রাজুসহ একটি চক্র কক্সবাজার থেকে মাদক এনে নারায়ণগঞ্জে মজুদ করে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করত।
উদ্ধারকৃত মালামাল ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন