বি পি নিউজ ২৪

বৈষম্য বিরোধী মামলায় ফতুল্লায় গ্রেপ্তার যুবলীগ নেতা সোলেমান

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় সোলেমানকে (৫৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগের একজন নেতা। সোলেমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি পালনের জন্য যুবলীগের নামে পোস্টার, ব্যানার বা মিছিল করে এবং অর্থ যোগানদাতার কাজ করে থাকেন বলে জানা যায়। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোলেমান ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদ খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকা থেকে বৈষম্য বিরোধী মামলায় সোলেমানকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৈষম্য বিরোধী মামলায় ফতুল্লায় গ্রেপ্তার যুবলীগ নেতা সোলেমান

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় সোলেমানকে (৫৮) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তিনি ফতুল্লা থানা যুবলীগের একজন নেতা। সোলেমান বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি পালনের জন্য যুবলীগের নামে পোস্টার, ব্যানার বা মিছিল করে এবং অর্থ যোগানদাতার কাজ করে থাকেন বলে জানা যায়। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোলেমান ওই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হামিদ খান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকা থেকে বৈষম্য বিরোধী মামলায় সোলেমানকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ