বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, একের পর এক হা'মলায় বাড়ছে জনউদ্বেগ

প্রকাশ : ০৬ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, একের পর এক হা'মলায় বাড়ছে জনউদ্বেগ

শিল্পনগরী নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ধারাবাহিক সহিংসতা, প্রকাশ্যে হামলা, অস্ত্র ছিনতাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ আক্রমণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ফলে অনেকেই এখন নিত্যদিনের চলাফেরাতেও আতঙ্ক অনুভব করছেন।

৫ মে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে গিয়ে র‍্যাব সদস্যরা হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য গুরুতর আহত হন। ঘটনাটি শুধু বিচ্ছিন্ন নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার হওয়া একাধিক মামলার আসামি শামীমকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

৩০ এপ্রিল বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে এক কনস্টেবল গুরুতর আহত হন এবং সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া নিতাইগঞ্জ এলাকায় এক এএসআইয়ের ওপর হামলা চালিয়ে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। একইসঙ্গে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, যেখানে নিরীহ মানুষও হতাহত হয়েছেন।

একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০৬ মে ২০২৬

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলার চরম অবনতি, একের পর এক হা'মলায় বাড়ছে জনউদ্বেগ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

শিল্পনগরী নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ধারাবাহিক সহিংসতা, প্রকাশ্যে হামলা, অস্ত্র ছিনতাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ আক্রমণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ফলে অনেকেই এখন নিত্যদিনের চলাফেরাতেও আতঙ্ক অনুভব করছেন।

৫ মে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে ও মাদকবিরোধী অভিযানে গিয়ে র‍্যাব সদস্যরা হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে তিন সদস্য গুরুতর আহত হন। ঘটনাটি শুধু বিচ্ছিন্ন নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় গভীর রাতে পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার হওয়া একাধিক মামলার আসামি শামীমকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

৩০ এপ্রিল বন্দর উপজেলার পুরান বন্দর এলাকায় ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে এক কনস্টেবল গুরুতর আহত হন এবং সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া নিতাইগঞ্জ এলাকায় এক এএসআইয়ের ওপর হামলা চালিয়ে তার অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। একইসঙ্গে ফতুল্লার শাসনগাঁও এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, যেখানে নিরীহ মানুষও হতাহত হয়েছেন।

একাধিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নগরবাসী।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ