বি পি নিউজ ২৪

সরকারি বিএনপি কলেজের’ নবীনবরণ?

সরকারি বিএনপি কলেজের’ নবীনবরণ?

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কলেজে ক্রিয়াশীল কয়েকটি ছাত্রসংগঠন অনুষ্ঠান আয়োজনের ধরন, ব্যানার, উপস্থাপনা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলে সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি লিখেন,

“ব্যানারের এই ছবিটি দেখে কি মনে হয় এটি নানা মতের ছাত্র বা সংগঠনের সমন্বয়ে গঠিত কোনো সরকারি কলেজের নবীনবরণ? নাকি মনে হয় ‘সরকারি বিএনপি কলেজের’ নবীনবরণ! ছাত্রজনতা, এই দল তোমাদেরকে তা (নিরপেক্ষ সহাবস্থান) দিতে পারবে না, যা লীগ দিতে ব্যর্থ হয়ে আজ নির্বাসিত ও নিষিদ্ধ।”

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়।

এর আগে একই দিন সরকারি তোলারাম কলেজে জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা অভিযোগ করেন, আগামীকাল অনুষ্ঠিতব্য নবীনবরণ অনুষ্ঠানে রাজনৈতিক সংগঠনের নেতাদের বক্তব্য, দলীয় প্রভাব, অনুষ্ঠান পরিচালনা এবং কলেজ প্রশাসনের একপাক্ষিক সিদ্ধান্তের কারণে কলেজে সহাবস্থান ও নিরপেক্ষ পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান সব শিক্ষার্থীর অংশগ্রহণে নিরপেক্ষভাবে হওয়া উচিত। কিন্তু নবীনবরণকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব দৃশ্যমান হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহফুজ খান, মুখ্য সংগঠক নাজমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লা (ফারাবী), মহানগর সদস্য সচিব জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হাসান সিকদার।

আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি তোলারাম কলেজ শাখার সমন্বয়কারী সাখওয়াত হোসেন আকাশ, নিরব কাউছার, আশিকুর রহমান, ফয়সাল আহম্মেদ ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জুহায, সাংগঠনিক সম্পাদক তামিম ইকবাল, অর্থ সম্পাদক আবির হোসাইনসহ আরও কয়েকজন নেতাকর্মী।

ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ ছগির। এছাড়াও সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি মুহাম্মদ সিয়াম।

সংবাদ সম্মেলনে বক্তারা কলেজ প্রশাসনের কাছে নিরপেক্ষতা বজায় রাখা, সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে অনুষ্ঠান আয়োজনের দাবি জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সরকারি বিএনপি কলেজের’ নবীনবরণ?

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ