সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বলেছেন, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অতীতে যেমন নেতৃত্ব সৃষ্টি হয়েছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব গড়ে উঠবে।
শুক্রবার (৮ মে) দুপুরে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিপু ভুঁইয়া বলেন, সরকারি তোলারাম কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি ইতিহাস ও ঐতিহ্যের ধারক। তিনি নিজে এ কলেজের শিক্ষার্থী না হলেও কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের চোখে স্বপ্ন ও সম্ভাবনার প্রতিচ্ছবি দেখতেন বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এই কলেজ দেশকে এমপি, মন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়র উপহার দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মাধ্যমেই এমন নেতৃত্ব উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোলারাম কলেজের শিক্ষার্থীরা শান্তিপ্রিয় এবং তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। কিছু স্বার্থান্বেষী মহল পরিবেশ নষ্টের চেষ্টা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করে দিপু ভুঁইয়া বলেন, প্রতিটি শিক্ষার্থীর পেছনে বাবা-মায়ের অনেক ত্যাগ ও প্রত্যাশা জড়িয়ে আছে। সেই স্বপ্ন ও পরিশ্রমের মর্যাদা রক্ষায় কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সবাই একসঙ্গে কাজ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন