বি পি নিউজ ২৪

তোলারাম কলেজে নবীনবরণ ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য

প্রকাশ : ০৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তোলারাম কলেজে নবীনবরণ ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হলেও দিনভর বিভিন্ন ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তেজনায় সরগরম ছিল পুরো ক্যাম্পাস। এ সময় শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটে।

শুক্রবার (৮ মে) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ উৎসব শুরু হয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, যুবদল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

তবে অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে অনুষ্ঠান আয়োজনের দিন ও অতিথি তালিকা নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়।

কলেজ সূত্রে জানা যায়, ছাত্রদল অনুষ্ঠানের পক্ষে অবস্থান নিলেও ইসলামী ছাত্র শিবির, জাতীয় ছাত্রশক্তি, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র মজলিসের নেতারা জুমার দিনে অনুষ্ঠান আয়োজনের বিরোধিতা করেন। একইসঙ্গে অতিথি তালিকায় বিএনপির সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের অন্তর্ভুক্তি নিয়েও আপত্তি তোলেন তারা।

এ নিয়ে বৃহস্পতিবার থেকেই ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। পরে অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার বেলা ১১টায় জাতীয় ছাত্রশক্তি, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র মজলিসের নেতারা কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের উদ্যোগ নিলে ছাত্রদলের নেতারা তাতে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শিক্ষকরা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।

অনুষ্ঠানের দিনও বিভিন্ন ছাত্রনেতার বক্তব্যকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে উপস্থিত অতিথি ও শিক্ষকদের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।

সবশেষে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহের মধ্য দিয়ে নবীনবরণ উৎসব শেষ হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

তোলারাম কলেজে নবীনবরণ ঘিরে উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্য

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ