বি পি নিউজ ২৪

গেরুয়া পতাকা ঠেকাতে মুসলমানদের সজাগ থাকতে হবে : নারায়ণগঞ্জে নাসিরুদ্দিন পাটোয়ারী

প্রকাশ : ০৯ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গেরুয়া পতাকা ঠেকাতে মুসলমানদের সজাগ থাকতে হবে : নারায়ণগঞ্জে নাসিরুদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, মসজিদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে সাধারণ ও অসহায় মানুষ সহজেই বিভিন্ন সেবা পাবে।

শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুৎবা শুরুর আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সাম্প্রতিক সময়ে ভারতে বিজেপির উত্থানের ফলে গেরুয়া রাজনীতির প্রভাব সীমান্তঘেঁষা অঞ্চলেও অনুভূত হচ্ছে। মুসলমানদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈমানী শক্তি ও সচেতনতা ছাড়া এ ধরনের আগ্রাসী চিন্তা-ধারা মোকাবিলা করা কঠিন হবে।”

তিনি আরও বলেন, গত ১৫ বছরে বহু আলেম-ওলামার ওপর নির্যাতন হয়েছে এবং সাধারণ মানুষ নানা কষ্টের মধ্য দিয়ে সময় পার করেছে। সবাই মিলে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে তুলতে পারলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তনের পথে এগোতে পারবে।

এনসিপির এই নেতা মসজিদকেন্দ্রিক সমাজকল্যাণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বলেন, এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে আরও সক্রিয়ভাবে দাঁড়াতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৯ মে ২০২৬

গেরুয়া পতাকা ঠেকাতে মুসলমানদের সজাগ থাকতে হবে : নারায়ণগঞ্জে নাসিরুদ্দিন পাটোয়ারী

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, সমাজ পরিবর্তনে মসজিদভিত্তিক সামাজিক কাঠামো গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেন, মসজিদের সঙ্গে শিক্ষা, চিকিৎসা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম যুক্ত করা গেলে সাধারণ ও অসহায় মানুষ সহজেই বিভিন্ন সেবা পাবে।

শুক্রবার নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুৎবা শুরুর আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “সাম্প্রতিক সময়ে ভারতে বিজেপির উত্থানের ফলে গেরুয়া রাজনীতির প্রভাব সীমান্তঘেঁষা অঞ্চলেও অনুভূত হচ্ছে। মুসলমানদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈমানী শক্তি ও সচেতনতা ছাড়া এ ধরনের আগ্রাসী চিন্তা-ধারা মোকাবিলা করা কঠিন হবে।”

তিনি আরও বলেন, গত ১৫ বছরে বহু আলেম-ওলামার ওপর নির্যাতন হয়েছে এবং সাধারণ মানুষ নানা কষ্টের মধ্য দিয়ে সময় পার করেছে। সবাই মিলে একটি শক্তিশালী সামাজিক কাঠামো গড়ে তুলতে পারলে বাংলাদেশ নতুনভাবে পরিবর্তনের পথে এগোতে পারবে।

এনসিপির এই নেতা মসজিদকেন্দ্রিক সমাজকল্যাণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে বলেন, এতিম, অসহায় নারী ও দরিদ্র পরিবারের পাশে মসজিদ কমিটিকে আরও সক্রিয়ভাবে দাঁড়াতে হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ