বি পি নিউজ ২৪

রাজীবের বক্তব্যে ক্ষোভ, সৌহার্দ্য নষ্ট না করার আহ্বান জাবেদ আলমের

তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম রাজীবের সাম্প্রতিক ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।

শনিবার (১০ মে) নিজের ফেসবুক পোস্টে রাজীবকে মেনশন করে জাবেদ আলম লেখেন, ছাত্রনেতা পরিচয়ে একটি রাজনৈতিক দলকে “গণধোলাই দিয়ে এলাকা ছাড়ার” মতো প্রকাশ্য হুমকি অত্যন্ত অপরিণত আচরণ।

তিনি বলেন, “এমন ইমম্যাচিউর নেতৃত্ব দিয়ে ছাত্ররাজনীতি চললে গত দুই বছরে নারায়ণগঞ্জে আমরা যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করেছি, তা অনিশ্চয়তার মুখে পড়বে।”

জাবেদ আলম আরও উল্লেখ করেন, কেউ যদি মনে করেন নারায়ণগঞ্জে এনসিপি বা এর অঙ্গসংগঠন দুর্বল, তাহলে সেটি তাদের রাজনৈতিক ভুল হিসেবেই প্রমাণিত হবে। তার ভাষায়, “সারাদিন অপকর্ম হবে ছাত্রদল ও বিএনপির পরিচয়ে, আর গণধোলাই দেবে এনসিপি বা ছাত্রশক্তিকে—এ ধরনের চিন্তা হাস্যকর।”

তিনি দাবি করেন, রাজীবের বক্তব্য রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। তবে অতীতের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতি এবং রাজনৈতিক সৌহার্দ্যের কথা বিবেচনা করে তিনি নিজেকে সংযত রেখেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

প্রসঙ্গত, সরকারি সরকারি তোলারাম কলেজ-এর নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল, এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পাল্টাপাল্টি বক্তব্য চলছে। বিষয়টি নারায়ণগঞ্জের ছাত্ররাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১০ মে ২০২৬

রাজীবের বক্তব্যে ক্ষোভ, সৌহার্দ্য নষ্ট না করার আহ্বান জাবেদ আলমের

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

তোলারাম কলেজের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আজিজুল ইসলাম রাজীবের সাম্প্রতিক ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।

শনিবার (১০ মে) নিজের ফেসবুক পোস্টে রাজীবকে মেনশন করে জাবেদ আলম লেখেন, ছাত্রনেতা পরিচয়ে একটি রাজনৈতিক দলকে “গণধোলাই দিয়ে এলাকা ছাড়ার” মতো প্রকাশ্য হুমকি অত্যন্ত অপরিণত আচরণ।

তিনি বলেন, “এমন ইমম্যাচিউর নেতৃত্ব দিয়ে ছাত্ররাজনীতি চললে গত দুই বছরে নারায়ণগঞ্জে আমরা যে সৌহার্দ্যের পরিবেশ তৈরি করেছি, তা অনিশ্চয়তার মুখে পড়বে।”

জাবেদ আলম আরও উল্লেখ করেন, কেউ যদি মনে করেন নারায়ণগঞ্জে এনসিপি বা এর অঙ্গসংগঠন দুর্বল, তাহলে সেটি তাদের রাজনৈতিক ভুল হিসেবেই প্রমাণিত হবে। তার ভাষায়, “সারাদিন অপকর্ম হবে ছাত্রদল ও বিএনপির পরিচয়ে, আর গণধোলাই দেবে এনসিপি বা ছাত্রশক্তিকে—এ ধরনের চিন্তা হাস্যকর।”

তিনি দাবি করেন, রাজীবের বক্তব্য রাজনৈতিক সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী। তবে অতীতের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতি এবং রাজনৈতিক সৌহার্দ্যের কথা বিবেচনা করে তিনি নিজেকে সংযত রেখেছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

প্রসঙ্গত, সরকারি সরকারি তোলারাম কলেজ-এর নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল, এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পাল্টাপাল্টি বক্তব্য চলছে। বিষয়টি নারায়ণগঞ্জের ছাত্ররাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ