নারায়ণগঞ্জ সদরের বক্তাবলীর প্রসন্ননগর ফকির মার্কেট সংলগ্ন কুরবানির পশুর হাটের ইজারা পেয়েছেন বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল খায়ের।
১৯ মে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ইজারা কার্যক্রমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি এই হাটের ইজারা লাভ করেন।
জানা গেছে, কুরবানির ঈদকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও প্রসন্ননগর ফকির মার্কেট সংলগ্ন এলাকায় পশুর হাট বসবে। স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এই হাটে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য ব্যাপক সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটে থাকে।
ইজারা পাওয়ার পর আবুল খায়ের বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হাট পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তিনি

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন