বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪ কর্মী আ'টক

প্রকাশ : ০২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪ কর্মী আ'টক

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শহরের সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই শহীদুল ইসলাম ও এসআই মো. রমজানের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহিন (৪৩), বিল্লাল হোসেন (৩৮), আমির হোসেন (৪১) ও সম্রাট (৪০)। তারা সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪ কর্মী আ'টক

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শহরের সৈয়দপুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এসআই শহীদুল ইসলাম ও এসআই মো. রমজানের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহিন (৪৩), বিল্লাল হোসেন (৩৮), আমির হোসেন (৪১) ও সম্রাট (৪০)। তারা সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ