বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বাদ আছর কলেজ মসজিদে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নিহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলিমুল ইসলাম সিফাত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তার আদর্শ ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যও সবাই দোয়া করবেন, যাতে তারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি তামিম আহমেদ, সাইফুদ্দিন সোয়াইব, জুনায়েত, দপ্তর সম্পাদক ওসাশিফ রহমান অনাবিল, সহ-সাধারণ সম্পাদক মো. তামিম ও মো. মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম, জিসান ও ফারহানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৬ জুন ২০২৬

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বাদ আছর কলেজ মসজিদে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি নিহান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লা।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করা হয়।

এ সময় নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলিমুল ইসলাম সিফাত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তার আদর্শ ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্যও সবাই দোয়া করবেন, যাতে তারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি তামিম আহমেদ, সাইফুদ্দিন সোয়াইব, জুনায়েত, দপ্তর সম্পাদক ওসাশিফ রহমান অনাবিল, সহ-সাধারণ সম্পাদক মো. তামিম ও মো. মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম, জিসান ও ফারহানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ