নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান
নারায়ণগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তরের সময় বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোঃ হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নিজ জেলা যশোর। বাংলাদেশ পুলিশে কর্মজীবনে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন