রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
মাদকের অপব্যবহার, সংরক্ষণ ও সেবন প্রতিরোধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পরিচালিত এ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন—
মাঝিনা নদীর পাড়, কায়েতপাড়া এলাকার মো. মাসুদ (৪২)কে ৬ মাসের কারাদণ্ড, কালাদি, কাঞ্চন এলাকার মো. রিয়াজুল ইসলাম (২৪)কে ৬ মাসের কারাদণ্ড এবং মাছিমপুর, মুড়াপাড়া এলাকার মো. মাসুদ (৪০)কে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ব্রাহ্মণগাঁও, মুড়াপাড়া এলাকার মো. আলমগীর (৩৮)কে ১ মাসের কারাদণ্ড, আতলাশপুর, ভুলতা এলাকার মো. মাসুম (৪২)কে ৬ মাসের কারাদণ্ড এবং কারতা এলাকার মো. আওলাদ হোসেন (৩০)কে ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বরদৈল, কচুয়া, দোহার এলাকার স্থায়ী বাসিন্দা ও বর্তমানে বলাই, রূপগঞ্জে বসবাসকারী মো. ইউসুফ (৩৪)কে ৪ মাসের কারাদণ্ড এবং পাচাইখা দক্ষিণপাড়া, ভুলতা এলাকার মো. সজীব (৩০)কে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই মাদকের বিস্তার ঠেকাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রূপগঞ্জকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন