বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে মাদক স্পটে পুলিশের অভিযান, ৯ জনের ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে মাদক স্পটে পুলিশের অভিযান, ৯ জনের ১৫ দিনের কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে মাদক স্পটে পুলিশের অভিযান, ৯ জনের ১৫ দিনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী কলোনির ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠসংলগ্ন আমির হোসেনের রিকশার গ্যারেজের সামনে এবং একই এলাকার ৩ নম্বর গলির পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী এ অভিযান চালায়। অভিযানে মোট ৯ জনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একই দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাতের আদালতে সামারি ট্রায়াল অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন—সিদ্ধিরগঞ্জের কোনাপাড়া উত্তর আজিবপুর এলাকার মো. শান্ত (২৮), সানারপাড়ের রাতুল (২২), কলাবাগান মাদ্রাসা রোডের হারুন অর রশিদ মুন্না (৩১), রূপগঞ্জের মুগরাকুল এলাকার মো. আলমগীর (৩৪) ও বুলবুল (৩৩), সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী তাঁতখানা এলাকার মো. খলিল পাহলান নাঈম (২৩), বাগানবাড়ী এলাকার দ্বীন ইসলাম (২১), নারায়ণগঞ্জ সদর থানার ঈসাখাঁ রোডের মনির হোসেন তালুকদার (৩২) এবং সিদ্ধিরগঞ্জের কোনাপাড়া উত্তর আজিবপুরের মো. সোলাইমান (২৪)।

পুলিশ জানিয়েছে, সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি আইন অনুযায়ী সামারি ট্রায়াল কার্যক্রমও চালু থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক স্পটে পুলিশের অভিযান, ৯ জনের ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ