নারায়ণগঞ্জের বন্দরে পৈতৃক ভিটা জবরদখল ও মুরগির ফার্ম ভাঙচুরের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. মনির হোসেন নামের এক স্থানীয় ব্যবসায়ী। গত ২৭ আগস্ট বেলা ১১টার দিকে উপজেলার পিচ কামতাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশী আলিনুর হোসেনের সঙ্গে মনির হোসেনের বিরোধ চলে আসছিল। ১ নম্বর অভিযুক্ত আলিনুর হোসেন আওয়ামী লীগের দোসর এবং বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি। সম্প্রতি তিনি ও তার সহযোগীরা মনির হোসেনের পৈতৃক ভিটা দখলের পায়তারা চালিয়ে আসছিলেন।
ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্ত আলিনুর হোসেন মোসলে উদ্দিন, ইব্রাহিম, রেহান উদ্দিন, হৃদয় সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন বেআইনিভাবে মনির হোসেনের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির সঙ্গে থাকা একটি মুরগির ফার্ম ভাঙচুর করেন।
এতে বাধা দিতে গেলে বাড়ির মালিকের স্ত্রী মুক্তা বেগম এবং পুত্রবধূ শিমলা আক্তার ও আরিফা আক্তারকে অভিযুক্তরা চড়-থাপ্পড় মারেন, চুল ধরে টানাটানি করেন এবং শ্লীলতাহানির চেষ্টা চালান। পরিবারের সদস্যদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. মনির হোসেন বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন