বি পি নিউজ ২৪

আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার কৃষক দল নেতা

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

বহিষ্কারের আগে এ বিষয়ে কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আলামিন ইকবালকে ফোন করেন বলে জানিয়েছেন আলামিন ইকবাল নিজেই।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেদক জানতে চাইলে আলামিন ইকবাল বলেন, দপ্তর সম্পাদক ফোন করে তিনি কেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছেন,এ বিষয়ে জানতে চান। জবাবে তিনি দপ্তর সম্পাদককে বলেন, “আমি সবসময় সত্য কথা বলি, সত্য কথা বলে যাব। এতে যদি আমাকে বহিষ্কার করেন, আমার কোনো আপত্তি নেই। আমি সামাজিক মানুষ। আমি সবসময় সমাজের মানুষের পক্ষে সত্য কথা বলি।”

আলামিন ইকবালের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেই তিনি ফেসবুকে ওই পোস্ট করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জনস্বার্থে কোনো বিষয়ে সত্য কথা বলা থেকে তিনি ভবিষ্যতেও পিছিয়ে যাবেন না।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩১ আগস্টের প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

তবে আলামিন ইকবালের বক্তব্য অনুযায়ী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে ফোনালাপের সময়ই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন,সত্য কথা বলার কারণে বহিষ্কার হলেও তাতে তাঁর আপত্তি নেই।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বহিষ্কার কৃষক দল নেতা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

বহিষ্কারের আগে এ বিষয়ে কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আলামিন ইকবালকে ফোন করেন বলে জানিয়েছেন আলামিন ইকবাল নিজেই।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আমাদের প্রতিবেদক জানতে চাইলে আলামিন ইকবাল বলেন, দপ্তর সম্পাদক ফোন করে তিনি কেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছেন,এ বিষয়ে জানতে চান। জবাবে তিনি দপ্তর সম্পাদককে বলেন, “আমি সবসময় সত্য কথা বলি, সত্য কথা বলে যাব। এতে যদি আমাকে বহিষ্কার করেন, আমার কোনো আপত্তি নেই। আমি সামাজিক মানুষ। আমি সবসময় সমাজের মানুষের পক্ষে সত্য কথা বলি।”

আলামিন ইকবালের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরেই তিনি ফেসবুকে ওই পোস্ট করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জনস্বার্থে কোনো বিষয়ে সত্য কথা বলা থেকে তিনি ভবিষ্যতেও পিছিয়ে যাবেন না।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত ৩১ আগস্টের প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

তবে আলামিন ইকবালের বক্তব্য অনুযায়ী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে ফোনালাপের সময়ই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন,সত্য কথা বলার কারণে বহিষ্কার হলেও তাতে তাঁর আপত্তি নেই।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ