নারায়ণগঞ্জ শহরে প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপনের উদ্যোগ বাতিল এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে গণঅবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা অংশ নেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে সংগঠনের নেতারা প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ ও বিদ্যুতের বাড়তি বিল প্রত্যাহারের দাবিতে প্রধান প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারায়ণগঞ্জ শহরের খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গোদনাইল, নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, আমলাপাড়া, সাহাপাড়া, টানবাজার, চাষাড়া, বালুরমাঠ, মাসদাইর, জামতলা ও শহীদনগরসহ বিভিন্ন এলাকায় পোস্ট-পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য নতুন ধরনের ভোগান্তি সৃষ্টি করবে।
সভাপতির বক্তব্যে নূরউদ্দিন আহমেদ বলেন, প্রি-পেইড মিটার চালুর ফলে গ্রাহকদের নানামুখী জটিলতার মুখে পড়তে হচ্ছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন উদ্যোগ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে দ্রুত এই কার্যক্রম বন্ধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহসভাপতি কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ আলম, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, সহসম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন