নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বসতবাড়িতে হামলা, পরিবারের সদস্যদের মারধর, নারীদের শ্লীলতাহানি, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও মামলার বাদী মো. আলম। তিনি দাবি করেন, গত ৫ জুন সকাল ১০টার দিকে ফতুল্লা মডেল থানার শাহী মহল্লার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারসংলগ্ন তাদের পৈত্রিক বাড়িতে একদল সশস্ত্র ব্যক্তি পরিকল্পিতভাবে হামলা চালায়।
লিখিত বক্তব্যে বলা হয়, লাঠিসোটা, লোহার রড, ছেনি ও ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর আক্রমণ চালায়। এ সময় বাড়িতে থাকা নারীদের গালিগালাজ ও শ্লীলতাহানির অভিযোগও তোলা হয়। বিশেষ করে পরিবারের সদস্য সাজেলের স্ত্রী নিশি (২২) প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এবং তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়।
পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত মো. শাহজাহান, মো. আলী আরশাদ, নয়ন, রিপন, মো. সোহাগ, অনন্যাসহ আরও কয়েকজন তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় বলে দাবি করেন আলম। এতে রামদার আঘাতে সিহাব (২১) গুরুতর আহত হন। এছাড়া রোকসানা আক্তার (৪৫), নিশি (২২), সায়েন্না আক্তার (৩৮) ও রাজন (৩৮) আহত হয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলার সময় দুর্বৃত্তরা ঘরে ভাঙচুর চালিয়ে আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং কয়েকটি স্মার্টফোন নিয়ে যায়।
এ ঘটনায় মো. শাহজাহান (৫৬), মো. আলী আরশাদ (৫৭), নয়ন (৪০), রিপন (৪৫), মো. সোহাগ (৪০), অনন্যা (৩০) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান মো. আলম। তার ভাষ্য অনুযায়ী, মামলার নম্বর ২০ এবং এটি ৬ জুন ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলার আসামিরা এখনো প্রকাশ্যে চলাফেরা করছে এবং মামলা তুলে নিতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ অবস্থায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দ্রুত আসামিদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

বুধবার, ১০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন