বাংলাদেশ টেক্সটাইল ডাইস অ্যান্ড কেমিক্যাল মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিটিডিসিএমএ)-এর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ১৮ সদস্যের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। রোববার (১৪ জুন) নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এ পরিষদের নাম ঘোষণা করে।
ঘোষিত পরিষদে আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পির নেতৃত্বে ১৮ সদস্যের কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণ করছে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আলহাজ মো. মজিবুর রহমান। বোর্ডের সদস্য ছিলেন আলহাজ মো. আমিন উদ্দিন ও উত্তম কুমার সাহা।
অন্যদিকে, আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মো. সিরাজুল হক হাওলাদার। আপিল বোর্ডের সদস্য হিসেবে ছিলেন মো. নজরুল ইসলাম ও প্রদীপ দেবনাথ।
নতুন কার্যকরী পরিষদের নেতারা সংগঠনের সার্বিক উন্নয়ন, সদস্যদের স্বার্থ রক্ষা এবং দেশের বস্ত্রশিল্প খাতের অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন